মম, মাম্মি, মাম্মা... এদের মধ্যেই কি মা আছেন? প্রশ্ন-টা জটিল মোটেই না, তাই না?
আচ্ছা আজকাল তো সব নাম-ই এক অক্ষরের হয়, তাহলে মা এক অক্ষর থেকে বেড়ে গিয়ে মাম্মা, মাম্মি, মম কেন হল? জানি না আজকাল এইসব উদ্ভট সব প্রশ্ন জাগে, পড়াশুনার তো বালাই মিটে গেছে কাজেই যত সব হাবিজাবি প্রশ্ন ভিড় করে।
নিজেও তো থাকি পরদেশে, এত গাল ফুলিয়ে বলার কি আছে? এই জন্যেই তো ভয়ে ভয়ে বলছি...জানি দেওয়ালেরও কান আছে তাও

