Thursday, September 6, 2012
অন্ধকারের রাজপুত্র -- হিজিবিজবিজ
Labels: (অ)সংস্কৃতি, সিনেমা, হিজিবিজবিজ
Wednesday, August 1, 2012
পুরনো কথা (২)
বর্ষপূর্তি উপলক্ষ্যে আমাদের অতীত-চারণের দ্বিতীয় অধ্যায়... আজকের ‘পুরনো কথা’: ‘ইচ্ছে... -- হিজিবিজবিজ’ (১১/৮/১১, সকাল ১০:৩০)
![]() |
| ছবির উৎস: লিঙ্ক |
আচ্ছা, জীবনের কাছে
আপনার প্রত্যাশা কি?
এ নিয়ে বিস্তর ভেবেছেন নিশ্চয়। কোন সঠিক
উত্তর পেয়েছেন কি? যাঁরা পেয়েছেন বা পেয়েছেন বলে নিজেদের বিশ্বাস করাতে পেরেছেন তাঁরা সত্যিই ভাগ্যবান। হয়ত বা প্রকৃত অর্থেই সুখী। যাঁরা পান নি...... আমি তাঁদের দলে। ছোটবেলায় ‘aim in your life’ লিখতে গিয়ে পরীক্ষার খাতায় পাতার পর পাতা খুব লম্বা চওড়া বাতেল দিতাম। ঢপ দিচ্ছি জেনেই দিতাম। সেই লেখার মুখ্য উদ্দেশ্য তো ছিল শুধুই নম্বর পাওয়া। জীবন খুব সহজ ছিল। চিন্তা-ভাবনার দায়িত্ব ছিল বাবা-মার। তুমি শুধু আদেশ পালন করে যাও। তুমিও খুশী। তোমার বাড়ির সবাই খুশী। ব্যস, ওইটুকুই দুনিয়া মনে হত। চাপটা হল নিজে ভাবতে গিয়ে। দেখলাম, একজন কলেজে ভর্তি হয় পাশ করে কি চাকরি পাবে তার হিসাব করে!
উত্তর পেয়েছেন কি? যাঁরা পেয়েছেন বা পেয়েছেন বলে নিজেদের বিশ্বাস করাতে পেরেছেন তাঁরা সত্যিই ভাগ্যবান। হয়ত বা প্রকৃত অর্থেই সুখী। যাঁরা পান নি...... আমি তাঁদের দলে। ছোটবেলায় ‘aim in your life’ লিখতে গিয়ে পরীক্ষার খাতায় পাতার পর পাতা খুব লম্বা চওড়া বাতেল দিতাম। ঢপ দিচ্ছি জেনেই দিতাম। সেই লেখার মুখ্য উদ্দেশ্য তো ছিল শুধুই নম্বর পাওয়া। জীবন খুব সহজ ছিল। চিন্তা-ভাবনার দায়িত্ব ছিল বাবা-মার। তুমি শুধু আদেশ পালন করে যাও। তুমিও খুশী। তোমার বাড়ির সবাই খুশী। ব্যস, ওইটুকুই দুনিয়া মনে হত। চাপটা হল নিজে ভাবতে গিয়ে। দেখলাম, একজন কলেজে ভর্তি হয় পাশ করে কি চাকরি পাবে তার হিসাব করে!
Labels: নানা মুনি-নানা মত, বিবিধ, হিজিবিজবিজ
Monday, June 18, 2012
সুদীপ একটি ছেলের নাম -- হিজিবিজবিজ
সুদীপ একটি ছেলের নাম। অক্লান্ত জীবনযুদ্ধে হেরে যাওয়া কোন এক
বাবা-মায়ের হতাশা আর চাওয়া-পাওয়ার বেহিসেবের মাঝে হঠাৎ ভুল করেই
Labels: গল্প, হিজিবিজবিজ
Thursday, February 2, 2012
স্বাধীনতা হীনতায়-- হিজিবিজবিজ
| link |
অনেক দিন হলো, আমাদের বৈঠকখানায় একটা Post পড়েছিলো- “হুসেন হোক বা পাওলি- মুখ খুললি কি গেলি...”।
সেখানে
Labels: দেশ-রাগ ভয় ক্রোধ, নানা মুনি-নানা মত, হিজিবিজবিজ
Thursday, November 3, 2011
Thursday, September 29, 2011
জীবন সৌরভ -- হিজিবিজবিজ
কিছুদিন আগে এই ব্লগে প্রকাশিত বিদায় পরিচিত লেখাটি পড়ে মুগ্ধ হয়েছিলাম। অতীতের ভালো লাগা ওই ছবিটা আবার চোখের
সামনে ভেসে উঠেছিলো। তখনই ভেবেছিলাম এরকম একটি লেখার কথা। তাই আজ আপনাদের সামনে
তুলে ধরবো আমার ভালো লাগা অগুনতি ছবির একটি যা বারবার দেখার পরেও আজও আবার দেখতে
ইচ্ছা করে।
এই ছবির মুখ্য চরিত্র দুইটি। প্রথমজন, চার্লি সিমন্স।
মধ্যবিত্ত এক পরিবারের প্রতিভাশালী ছাত্র। সুঠাম, সুদর্শন,
কর্তব্যপরায়ণ, আদর্শবাদী। এক কথায় ভালো ছেলে
বলতে আমরা যা বুঝি। অন্যজন, রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল
ফ্র্যাঙ্ক স্লেড। একসময়ের দাপুটে সেনানায়ক। দুর্ঘটনার কবলে পড়ে অন্ধ। জীবনের প্রতি
বীতশ্রদ্ধ। দুনিয়ার প্রতি উন্নাসিক। উদ্ধত এবং মদ্যপ। এমনকি নিজের পরিবারের সাথেও
তাঁর ব্যবহার এক কথায় অকথ্য। এমন একজন লোক, যাকে প্রথম
পরিচয়ের দিন থেকেই আপনি ঘৃণা করবেন। চার্লির সাথে ফ্র্যাঙ্কের পরিচয় নেহাতই বৈষয়িক
কারণে। চার্লি Thanksgiving-এর ছুটিতে ফ্র্যাঙ্কের দেখাশোনা
করার ভার নেয় Christmas-এ বাড়ি ফেরার প্লেনের টিকিটের টাকা
উপার্জনের জন্য। এরই মাঝে চার্লির স্কুলে ঘটে যায় একটি দুর্ঘটনা এবং দুর্ভাগ্যবশত
চার্লিকে হতে হয় তার সাক্ষী। অপরাধীদের নাম ফাঁস করার জন্য তাকে যথাযথ টোপ
(হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় recommendation) ও দেওয়া হয়। অন্যথায়
Labels: পুজো, সিনেমা, হিজিবিজবিজ
Thursday, August 25, 2011
ভাবের ঘরে -- হিজিবিজবিজ
![]() |
| ছবির উৎস: লিঙ্ক |
আসমুদ্র হিমাচল ভারতবর্ষ আবার উত্তাল। আণ্ণা হাজারের নেতৃত্বে
আবার একবার সবাই জন লোকপাল বিলের দাবীতে সরব। জয় গণতন্ত্র!
Labels: অসুখের খোঁজে, হিজিবিজবিজ
Saturday, July 23, 2011
আরও একটা অশান্ত দুপুরে -- হিজিবিজবিজ
| ছবি: সুনন্দ |
মাঝেমধ্যে মনে হয় একটা মাকড়সা কামড়ালে বেশ হয়।
স্পাইডারম্যান হয়ে বেশ কিছু কাজের কাজ করা যাবে। এই ভেবে একবার একটা মাকড়সাকে
অনেকক্ষণ হাতের উপর রেখেছিলাম। কিন্ত কামড়াল না! হাত বেয়ে জামার ভিতর ঢুকে পড়েছিল।
তারপর প্রায় স্পাইডারম্যানের মত লম্ফঝম্প করেই সেটাকে বের করতে হয়েছিল। তিতিবিরক্ত
হয়ে সিদ্ধান্ত নেওয়া গেল, নাঃ, স্পাইডারম্যান হয়ে বিশেষ লাভ নেই। তাছাড়া
মালটার মাঝেমধ্যেই জাল ফুরিয়ে যায়.........হেব্বি হ্যাপা। তার উপর
Labels: অসুখের খোঁজে, হিজিবিজবিজ
Subscribe to:
Posts (Atom)






