Monday, February 4, 2013

আত্মসমর্পণ -- পিয়াল



সেও তো একটা গাছেরই গল্প বটে
বনের মধ্যে, আলাদা তেমন নয়
দু'একটা পাখি খড়কুটো জুড়ে জুড়ে
শূন্য কোটরে বুনেছিল আশ্রয়

প্রাপ্তি বলতে সেইটুকু ছিল শুধু
হুহু হাওয়া আর পঞ্চমে শোনা গান
তারপর সবই ব্যবহার উপযোগী
ভুল করে যাকে গাছ ভাবে অভিমান...

এমন গল্প যদিও ভীষণ চেনা
বলা যায়, বড় বেশি রকমের ক্লিশে
জীবন আসলে ছুটে ছুটে খোঁজে দিশা
লাভ ও ক্ষতির ছকে বাঁধা বন্দিশে

আমিও খুঁজেছি তবুও অতর্কিতে
বুকের মধ্যে ঝড় উঠে গেলে ভাবি
গাছের মতোই শেকড় গেঁথেছি ভুলে
সঙ্গত হবে উপড়ে ফেলার দাবি

তখনই শরীরে পর্ণমোচীর টান
শূন্য কোটর মনের গোপন ঘরে...

সেও তো একটা আমারই গল্প বটে

নিত্য যেখানে পিয়ালের পাতা ঝরে




Thursday, September 13, 2012

যখন মনে মনেই সুপার স্টার (২) -- পিয়াল

অমর প্রেম

জীবন বড় কঠিন, বড় বাধা
দুঃখ যেন ঢেউয়ের মতো আসে
সন্ধে হলে আকাশে ধ্রুবতারা
স্কাই-স্ক্র্যাপারে আড়াল বারোমাসে

শহর পথে তখন হেঁটে ফেরা
ভুলগুলির ইশারা হাতছানি

Thursday, August 23, 2012

যখন মনে মনেই সুপার স্টার (১) -- পিয়াল

আন্দাজ

দু’চোখ ঢাকা রোদচশমা কাচে
পরনে শার্ট, ডেনিজেনের জিনস
শহরে আছে ঘুমনো সিন্ড্রেলা
সারা দুপুর তাকেই খোঁজে প্রিন্স...

উড়ে বেড়ায় পক্ষীরাজ পিঠে

Thursday, June 28, 2012

শহরতলি-৩ -- পিয়াল

বেদনার রঙ নীল,
আকাশেও সেই রঙ লেগে

Thursday, May 17, 2012

মেরিন ড্রাইভের কবিতা- ৩ -- পিয়াল

সকাল থেকে ব্যস্ত এই পথ
পথের পাশে অ্যারাবিয়ান সী

Monday, April 2, 2012

মেরিন ড্রাইভের কবিতা-২ -- পিয়াল


দুপুরবেলা শোবার ঘরে একা
ভুলে থাকার পুরনো অ্যালবাম

Thursday, March 15, 2012

মেরিন ড্রাইভের কবিতা-১ -- পিয়াল


উঁচু ফ্ল্যাটের নতুন সংসারে
নতুন করে খেলনা বাটি সাজ

Thursday, February 9, 2012

এ পরবাসে ২ -- পিয়াল

জন্মদিন চলে গেছে, তার নামে আনি মোমবাতি

Monday, January 30, 2012

এ পরবাসে ১ -- পিয়াল



আজ থেকে শুরু হল আমাদের দীর্ঘ পরবাস
বাইরে শীতের পাতা ঝরে গেছে, কুয়াশাও ঘন

Thursday, December 22, 2011

শহরতলি ২ -- পিয়াল

দুপুর নেমেছে, রোদ্দুর তবু ছিল না তেমন গাঢ়

Thursday, December 8, 2011

শহরতলি-১ -- পিয়াল

ছবি: সুনন্দ
মাঝেমাঝেই এমন আসে হঠাৎ পাওয়া মেঘলা দুপুর
শিউলি ফোটা গাছের পাশে জলের

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই