Thursday, September 29, 2011

বেঁচে থাকার গান -- দূর্বা


মৃত্যুর উপত্যকায় একবিন্দু প্রাণের খোঁজে, লড়ে যাচ্ছি নিজের সাথে।
প্রতি মুহূর্তে যে হৃদ্‌পিণ্ডটা চাইছে স্পন্দিত হতে
চাইছে স্পর্শ পেতে সেই জিয়নকাঠিটার
সেটাই খুঁজে চলেছি নিরাশার অন্ধকার গলিটায়।

তুমি বলবে
এ তো প্রকৃতির নিয়ম, জীবনের চরম সত্য
সবই একদিন বিলীন হয়ে যাবে পঞ্চভূতে ।

আমি বলব – না !

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই