Thursday, February 16, 2012
Thursday, January 26, 2012
Monday, December 26, 2011
এ.এম.আর.আই -- সৌম্যজিৎ রজক
"বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে
তোমার স্বদেশ লুঠ হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে" - বিপুল চক্রবর্তী
Labels: নানা মুনি-নানা মত, সাফ কথা, সৌম্যজিৎ রজক
Thursday, November 24, 2011
অধিগ্রহণ -- সৌম্যজিৎ রজক
একর লাগবে
না
পা রাখতে
পারলেই দাঁড়িয়ে যাবো, দেখো
তোমার বুকে
ওটুকু জমি হবে তো?
Labels: কবিতা, সৌম্যজিৎ রজক
Thursday, October 20, 2011
বিধিসম্মত সতর্কীকরণ -- সৌম্যজিৎ রজক
আপনি
অসামান্য কাঁপুনি অনুভব করছেন
স্যার,
ম্যালেরিয়া মুরগি ফ্লু আসছে
কালচে
চ্যাটচ্যাটে দিন আসছে
Labels: কবিতা, সৌম্যজিৎ রজক
Thursday, September 29, 2011
লেট নাইট গল্প -- সৌম্যজিৎ রজক
বহুত রাতে, কাল
চাঁদ নেমে এসেছিলো
বিছানায়
স্যারের বৌয়ের সাথে
প্রেম;
কি ঝক্কি !
- বলে গেছে
বলে গেছে, আরও চাপ,
একা একা রাত জাগা
বহুত রাতে, কাল
চাঁদ নেমে এসেছিলো
কাউন্টার চাইতে
চেয়ে গেছে,
রাত জেগে গ্রাম পাহারার
সম্মতি।
Labels: কবিতা, পুজো, সৌম্যজিৎ রজক
দাস প্রজন্ম -- সৌম্যজিৎ রজক
কথাগুলো এবার থেকে ট্রেন
চলে যাওয়া প্ল্যাটফর্মের মতো
কথাগুলো আমাদের, শান্ত থাকবে এবার
থেকে
সে সব বদরাগী রঙ ঝেড়ে
ফেলবো ঠোঁট থেকে,
যা ভাগিয়ে দেয় বন্ধুদের
কবিতা শুরু থেকেই প্রেমের
কবিতা আমাদের, প্রেমেরই থাকবে
আজীবন
রক্ত না, বমি না, পিত্তি বা পুঁজ না
এমনকি আমাদের হাতধরা
কানামাছি
চুমু খাওয়ার নিষেধাজ্ঞা
জারি হলেও
লোমকূপকে বলবো : ‘শান্ত’
নিজেকে : ‘শান্ত’
এবার থেকে লাঠির বদলে
গুলির বদলে যদি
আমাদের বিশ্বাস ছুঁড়ে
মারো,
বিস্ফোরণের কথা ভুলেও
ভাববো না
কাল সকালে লিফলেটও যাবে না কোনো
আমরা বিনয়ী হয়ে উঠবো,
ভদ্রলোক;
কাল থেকে নিজেকে বলবো : ‘চুপ’
পুরুষাঙ্গকে বলবো : ‘বাঞ্চোৎ কেঁদো না
রাজা যখন আছেন
হিল্লে হবেই একটা’
Labels: কবিতা, পুজো, সৌম্যজিৎ রজক
Monday, September 19, 2011
শিরোনাম -- সৌম্যজিৎ রজক
পুজো আসে, দীপাবলি, রকেট চিরে
দেয় মেঘ
আমার পাড়ায় বাচ্চারা অথবা
বাচ্চাদের দেখিয়ে বড়োরা
Labels: কবিতা, সৌম্যজিৎ রজক
Subscribe to:
Posts (Atom)

