Monday, August 27, 2012

ফোটোজেনিক -- কুন্তলা

আমি জানিনা কেন ফোটোশপিং ব্যাপারটাকে এখনও লোকে যথাযথ শিল্পের মর্যাদা দিতে পারছে না। জ্যান্ত মানুষের শরীরের ওপর কসমেটিক সার্জারি, ইমপ্ল্যান্ট, ইলংগেশন, আরও কত রকমের হ্যানা-জব ত্যানা-জব রমরমিয়ে সাম্রাজ্য বিস্তার করে ফেলল অথচ ফোটোর ওপর রঙতুলি ছোঁয়ালেই গেল-গেল রব। অদ্ভুত। 

বছর দুয়েক আগে স্কুলের বাচ্চাদের ছবি পছন্দমত অদলবদল করা নিয়ে খুব শোরগোল হয়েছিল। অনেকে অনেক গলা ফাটিয়েছিলেন। বলেছিলেন এটা জেনেশুনে কচি মনে চেহারা নিয়ে অতিসংবেদনশীলতার বীজ বপন করা ছাড়া আর কিছু নয়। আর যে দল ব্যক্তিস্বাধীনতাকে সর্বদা সবকিছুর ওপর স্থান দেন, তাঁরা বলেছিলেন বাচ্চাদের বাবামায়েদের যদি বিষয়টায় আপত্তি না থাকে তাহলে বাকিদের মতামতে কিছু এসে যায় না।

Thursday, July 26, 2012

মিসেস ব্যানার্জি -- কুন্তলা

আজ থেকে ৪০ বছর আগে, চৈত্রমাসের এক সকালে ডালহৌসির মোড়ে বাস থেকে নামলো মণি আর মণির মেজদা। বাসস্টপ থেকে

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই