Tuesday, April 9, 2013

দশা -- আগন্তুক

১
ভারত আবার সম্মুখ সমরে। আজ্ঞে না, default শত্রু পাকিস্তানের মুখোমুখি নয়। ইতালীর সঙ্গে
মনোমালিন্য হয়েছে দিল্লীর। সুযোগ বুঝে পদ্মফুল কাঁটা ফুটিয়েছে- ম্যাডামের বাপের বাড়ি বলে কি সাত খুন মাফ? কুত্রোচ্চি কাণ্ডের দুঃস্বপ্ন এখনো ভোলেনি ১০ জনপথ। কাজেই পত্রপাঠ ইতালীয় রাষ্ট্রদূত নজরবন্দী এবং ফলতঃ গুটিগুটি পায়ে ইতালীর আত্মসমর্পণ। মুখরক্ষা হল দেশের এবং অবশ্যই দেশের রাজবংশের।

২
তামিল বধের শাস্তি চাই-তামিলনাড়ুর হুঙ্কার। ওরে ওসব কূটনীতি ভাই-অপারগ এই সরকার। দিল্লী নাহয় চুপটি থাকল, আমরা তো নই বাচ্চা। সমর্থনটি ফিরিয়ে নিলেই শিক্ষা হবে আচ্ছা। কাঁচকলা হবে, থোড়াই কেয়ার-মনমোহিনী উত্তর। সি বি আই দিয়ে Tight দিয়েছি মুলায়ম সহ পুত্তর। গদিতে এখন No ঝঞ্ঝট-বলেই দিলুম স্পষ্ট। অমন দিদিকে সামলে দিলুম কিসের আবার কষ্ট?

৩
নামটি তাহার আই পি এল - ক্রিকেট তো নয়, দৈব খেল। বাদশা আছেন, দিদিও আছেন, আছেন
করুণানিধি- সুপারহিট তো হবেই গুরু, যত বাম হোক বিধি। ঘটা করে হল উদ্বোধন-যুবভারতীর ক্রীড়াঙ্গন। আরাবুল নাম স্মরণ করালো অভ্যাগত পিট-বুল। লক্ষ জনতা শরীর দোলালো-সঙ্ঘবদ্ধ ঘাসফুল। গেল বচ্ছর কাপ জিতেছিনু-ভুলে গেলি তোরা বেইমান! সাধেই কি আর বাঙালি বলেছে-এক নম্বর শয়তান!

৪
চৈত্রের শুরু থেকেই মারাত্মক তপ্ত আবহাওয়া। প্রকৃতিকে হার মানালেন মীরা-মমতায়। রাজভবন থেকে ওড়ানো সাদা পায়রা ডানা ঝাপটে Finish। বিচারালয়ে নির্বাচন। Focus সন্ধানী পঞ্চায়েতমন্ত্রী কিছু অন্ততঃ কাজ পেলেন। অন্যথাঃ মুখ্যমন্ত্রীই এই সরকারের সব মন্ত্রকের প্রকৃত মন্ত্রী-একথা কে না জানে। বাঙালির হেলদোল নেই। অ্যাকাডেমির বদলে টিভিতেই নাটক দেখতে পেলে মন্দ কি! হাজার হোক সংস্কৃতিমনস্ক জাতি বলে কথা!

Monday, February 4, 2013

উবু-দশ -- আগন্তুক

১

ভোটের সময় দেওয়া অনেক প্রতিশ্রুতিই রাখা সম্ভব হয় না রাজনেতাদের। কিন্তু নেত্রীর দেওয়া কথা রাখলো প্রকৃতি-এমন ঘটনা বিরল। যাহোক বাঙালি দেখেছে সেটা। কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এই মরসুমের শীতলতম দিনে কলকাতার তাপমাত্রা হারিয়ে দিয়েছে সেদিনের লন্ডনের সর্ব্বোচ্চ তাপমাত্রাকে। বছরে মাত্র দুটি ঋতু- অতিগ্রীষ্ম ও কম গ্রীষ্ম- এই সত্যে অভ্যস্ত বাঙালি শীতের আনন্দ লুটে পুটে নিয়ে চিড়িয়াখানা ও ভিক্টোরিয়া চত্বর নোংরা করেছে যথেচ্ছ। হবে না’ই বা কেন? কলকাতা লন্ডন হয়েছে- থুড়ি, হারিয়ে দিয়েছে লন্ডনকেও! কম আনন্দের কথা? 

  
২
হরতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও একটি হরতাল। এমনটাই ঘটতে চলেছে এই পোড়া দেশে। ভাষা দিবস নিয়ে চিন্তিত বঙ্গবামেরা দিল্লির বামদাদাকে এই নিয়ে আর্জি জানিয়েছেন, এবং আরও অনেক ঐতিহাসিক তথা প্রাগৈতিহাসিক ভুলের মতই এখানেও মুখঝামটা খেয়ে ফিরে এসেছেন। অবশিষ্ট ভারতে এই হরতালের প্রভাব কতটুকু হবে তা ভালই জানা আছে। তবে বাঙালির চিন্তা নেই। বিশ্বময় সাম্যবাদ প্রতিষ্ঠার স্বপ্নের ধ্বংসাবশেষটি এখনও পড়ে রয়েছে

Friday, January 11, 2013

ব্যবচ্ছিন্ন -- আগন্তুক

১
ধরা যাক অর্পিতা, না-না, বড্ড একেলে হয়ে গেল। নামটা পুরনো হলে গল্পটাও খুব পুরনো মনে হবে। তরুণীর আশঙ্কা, সেই আখ্যানে আপনার আর উৎসাহ থাকবে না। তাহলে সেই গল্পটাও দু’টুকরো আশার মতো প্রাণহীন শবদেহ নিয়ে বর্তমানের গর্ভে হারিয়ে যাবে। আচ্ছা লোকে অতীতের গর্ভে হারিয়ে যাওয়া বলে কেন? অর্পিতার তো মনে হয় বর্তমানের মত এত বুভুক্ষু আর কেউ নেই। যে কোন স্মৃতিকে জোর করে নষ্ট করে দিতে এর জুড়ি মেলা ভার। কাজেই Present এর দাবীকে সম্পূর্ণ উপেক্ষা করে অর্পিতা ফিরে যেতে চায় তার আসল নামে – যমুনা।

পদ্মার দেশে জন্ম। জলের মতই চঞ্চল ছিল ছোটবেলাটা। ঠাকুমা প্রবল ছোঁয়াছুঁয়ির বাতিক নিয়ে রাঁধছেন গোকুলপিঠে, একরত্তি মেয়েটা স্নান না করেই বাম হাতে পিঠে তৈরির খানিকটা পুর তুলে নিয়ে মুখে পুরে দিল। অতখানি পুর সম্পূর্ণ সকড়ি হয়ে যেতে ঠাকুমা উনুনের আধনেভা একটা কাঠ ছুঁড়ে দিল যমুনার দিকে। দক্ষ ব্যাটসম্যানের মতো পাশ কাটিয়ে সেটা আবার ঠাকুমার দিকে ছুঁড়ে দিয়ে হাঁটুর ওপর শাড়ি তুলে চোঁ-চাঁ দৌড়। বাবারে-মারে, মেরে ফেললো রে, দস্যি-অলক্ষ্মী- কোন গালই কানে নেওয়ার সময় নেই তার। বাবা ফিরে এসেছে যে বন্দুক নিয়ে! জমির খালপারে বাঘ তাড়াতে গেছিল যে বাবা। বাবা- কটা বাঘ ছিল? মারমুখী মা’র হাত থেকে যমুনাকে বাঁচিয়ে কাছারি বাড়িতে তামাক খেতে যাওয়ার সময় মেয়েকে কোলে তুলে নিয়ে গেল বাবা। আলম, বাড়ির আধবয়সী চাকরের কোলে করে তেঁতুল চুষে চুষে খেতে যাওয়ার সময় মেয়েটা জেনে নেয় আজ দুপুরে মোরলা মাছ ভেজেছে কিনা, বুড়ি রাক্ষসী (ঠাকুমা) জেগে আছে কিনা তখনও। বোন হাসি তার গোয়ালে লুকিয়ে রাখা মাটির চৈতন্যদেব আর ছাগলের পুতুলে হাত দিয়েছে কিনা। নিশ্চিন্ত হয় বাড়ি নিঝুম দেখে। খাওয়ার খাইয়ে দেয় আলম। ঠাকুমা আলমের হাতে কিছু খেতে বারণ করেছে বহুবার। কই মা তো কিছু বলে না। আলমটা কত ভাল। বুড়িটার বেশি বেশি। বুড়ি মরে না কেন!

বুড়ি মরলো।

Thursday, August 23, 2012

একা-দশী -- আগন্তুক

১
সখী বিচার কাহারে বলা? সে কি শুধুই টাকার খেলা? তোমরা যে শুধু ফেসবুকে কর নিন্দে ও কানাকানি। তাই গোসা করে দিদিমণি। নাহয় একটু ধমকে দিয়েছে, নাহয় করেছে মানা, তাই বলে দেখ একি অবিচার! দিতে হবে জরিমানা? শুনতে পেলুম মহাকরণে - বিচারের বাণী “নীরবে” গোপনে। না জানি কি করে চুপচাপ বসি- কান্না? নাকি সে অট্টহাসি?

২
একের পর এক নারী নির্যাতনের ঘটনায় দেশ ও রাজ্যের সমাজ বিপর্যস্ত। মানুষ আবার

Thursday, July 26, 2012

দশ(অ)কর্ম্মা -- আগন্তুক


১
হৈ হৈ কাণ্ড- রৈ রৈ ব্যাপার। দেশের প্রধানের পদে বঙ্গ-সন্তান। একগাদা কাদা ছোঁড়াছুঁড়ি আর কু-নাট্যরঙ্গের পর কীর্ণাহারের প্রণব-বাবু রাইসিনা হিলসের

Monday, June 25, 2012

দশগোল্লা -- আগন্তুক

১
প্রতিভাদেবীর আসনে আসীন হবেন কে? নানা মুনির(!) নানা মত। তবে যত মত তত পথ কিন্তু দেখা যাচ্ছে না। বাঙালির

Monday, May 14, 2012

দশে বশে--আগন্তুক

১
ক্রিকেট তুমি কার? খেলা, নাকি সিনেমার? নিলামে সেদিন ওঠেনি দর- অভিমানে দাদা পুনের ঘর। দাঁতে দাঁত চেপে

Thursday, April 19, 2012

দশম্পূর্ণ -- আগন্তুক

১
বাঙালি জানত যে পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, তার এও জানা ছিল যে ভগবান ছাড়া আর

Thursday, March 15, 2012

দশ-এ-দশ -- আগন্তুক


১
ভারতে বর্তমানে দাসপ্রথার সমস্যা অগ্নিগর্ভ। এদেশে রাজনীতিকরা নিজেদেরকে জনগণের

Thursday, January 26, 2012

দশচক্রে -- আগন্তুক


১
দুনিয়া জুড়ে শোরগোল। উইকি নাকি weak! Rattle snake কাহারে কয় – থেকে- anesthesia কি যাতনাময়- এই সব প্রশ্ন নাকি আর মূল্য‘হীন’ থাকছে না। শোনা যাচ্ছে

Monday, December 26, 2011

দশদর্শী -- আগন্তুক

১
আলু–পটল থেকে ফুলকপি, খুচরো ব্যবসায় দিল্লির সিংহাসন টলমল। দাদারা চোখ রাঙাচ্ছেন, দিদি দু’বেলা নিয়ম করে শাসাচ্ছেন, মুকুট থুড়ি পাগড়ী বাঁচাতে অতএব ব্যাক টু পাস্ট। যাচ্চলে,

Thursday, September 22, 2011

মিশন কাশ্মীর ও তারপর -- আগন্তুক

ছবির উৎস: লিঙ্ক

যে কথাগুলো লিখতে চলেছি, আমি জানি তার জন্যে আমার জেল হবে না। ফাঁসি তো

Wednesday, September 7, 2011

বাংলা-পাঁচালী -- আগন্তুক

ছিলো এক দেশ যার গরিমা মহান।
গাহিব সে গাথা এবে শুন পুণ্যবান।।
পুরাকালে ছিন্ন হলো ব্রিটিশ ছুরিতে।

Saturday, August 6, 2011

পাগল “আমার” জন্য -- আগন্তুক

courtesy: link
আপনি কি স্বার্থপর? না না মশাই, আপনাকে বলিনি। নিজেকেই জিজ্ঞাসা করছিলাম আর কি। আপনি বলবেন আরে পাগল নাকি? পাগল

Tuesday, July 26, 2011

দণ্ডিতের সাথে -- আগন্তুক



মাঝে মাঝেই একটা কথা শুনতে পাচ্ছি আজকাল। কাজি-রা নাকি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন সুবিচার দিতে, চটজলদি এবং মশলাদার বিচার। শুনতে খারাপ লাগলেও এইরকমটা নাকি সংবিধানের অভিপ্রেত ছিল না। মানে, বিচার নাকি সবসময়ই মানুষের জন্য, মানুষ বিচারের জন্য নয় (সত্যি?)। Therefore, প্রশ্ন উঠছে, সত্যি যদি তাই হবে , তাহলে এতদিন ধরে এই যে হাজার হাজার মামলা ঝুলে থেকে আমাদের গর্বের সংবিধান কে ন্যুব্জ করে তুললো , তখন এই প্রতিবাদী কণ্ঠ কোথায় ছিল? কিন্তু

Monday, July 18, 2011

অ-রাবীন্দ্রিক -- আগন্তুক

ছবি: সুনন্দ


আজকাল বারোমাস-
তোমার সবকিছুতেই দেখতে পাচ্ছি-
আমার সর্বনাশ
পুজার ছলে ভুলিয়ে রাখার দিন কবে শেষ হবে?
খেলাঘর বাঁধা অনেক হয়েছে সপ্তপদীটা কবে?
সেই যবে থেকে জল পড়েছিল পাতা নড়েছিল ধীরে...
নীল নবঘনে কথা দিয়েছিনু অনামী নদীর তীরে।

সে নদী বইল পাগল পারা

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই