Wednesday, January 2, 2013

ছোট্ট দেশ-লাক্সেমবার্গ -- অভীক

(ছবিগুলো বড় করে দেখতে চাইলে ছবির ওপরে ক্লিক করুন।)


অভিজিৎ বললো “আরিব্বাস, ওই দেখো একটা পাথরের ব্রিজ, ওই দিকে চলো।” লাফাতে লাফাতে দু’জনে চললাম সেই দিকে, ব্রিজের সামনে গিয়ে পুরো হাঁ হয়ে গেলাম।
আকারে কলকাতার থেকে একটু বড়, কিন্তু এটাই হলো গোটা একটা দেশ, লাক্সেমবার্গ। বেনেলাক্স বলতে যে তিনটি দেশ বোঝায় তার (BENELUX) শেষের অক্ষরগুলোই লাক্সেমবার্গ – বেলজিয়াম, নেদারল্যান্ড আর লাক্সেমবার্গ। বেলজিয়াম, জার্মানি আর ফ্রান্স দিয়ে ঘেরা ছোট্ট একটা দেশ, কিন্তু এরই পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ GDP (PPP) per capita, মানে এক কথায় বেশ ধনী দেশ।
আমি আর অভিজিৎ, লাক্সেমবার্গ ষ্টেশনে নেমে দু’জনে হাঁটতে হাঁটতে চলেছি, এমনিতে ছোটখাটো একটা শহর, গাছপালার ফাঁক দিয়ে দূরে একটা ব্রিজ দেখে সেই দিকে যাচ্ছিলাম, সামনে পৌঁছে সত্যি অবাক হয়ে গেলাম। কয়েক মুহূর্তের জন্য মনে হলো আধুনিক সভ্যতা থেকে বেশ কয়েকশো বছর পিছিয়ে এসেছি। আর্চওয়ালা বড় বড় সব পাথরের ব্রিজ যোগ করছে প্রাচীন শহরের সঙ্গে আধুনিক শহর, কিছুটা পরপর একটা করে, নীচে সবুজ উপত্যকা।

Monday, November 12, 2012

রান্নাবান্না -- অভীক

আমার বউ মাঝে মধ্যেই অনেক রকম রান্না করে, রকমারি সব নাম, এইরকম নানা ধরনের অদ্ভুত সব রান্না কোথা থেকে যে পায় কে জানে। খেতে কেমন হয় জিজ্ঞেস করলে বলব যে আপনিও একদিন এসে চেখে যান। খেয়ে খারাপ বলার সাহস আমার তো দূরে থাক, স্বয়ং শিবেরও হবে না যদি পার্বতী রান্না করে নিয়ে আসে। মিরাক্কেলে শুনেছিলাম স্বামী দুই প্রকার হয়,
এক) যারা বউকে ভয় পায়, দুই) যারা বউকে খুব ভয় পায়।
নিশ্চয় বুঝতেই পারছেন আমি প্রথম দলে, এই লেখা যে লিখতে পারছি, সেটাই তার প্রমাণ। প্রথমে ভেবেছিলাম ছদ্মনামে লিখবো, কিন্তু পাছে নিন্দুকে আমায় দ্বিতীয় দলের বলে সন্দেহ করে, তাই স্বনামেই লিখে ফেললাম।

আমার বউ যা-ই রান্না করুক, সেগুলো আমি মহানন্দে খেয়ে নিই, রান্নায় ভালবাসা মেশানো থাকলে সব রান্নাই ভালো লাগে। অবশ্য খেয়ে তখনই খারাপ না বললেও পরে বলি ঠিকই, যখন বউ বলে যে – "সেই রান্নাটা আবার করবো, যেটা খেয়ে তোমার খুব ভালো লেগেছিল"। আমি তখন আঁতকে উঠে সেই রান্নাটা না করতে দিয়ে ভুলিয়ে ভালিয়ে নতুন কিছু একটা করতে পাঠিয়ে দিই।

Monday, November 14, 2011

ঠাণ্ডার দিনলিপি -- অভীক

১২ই ডিসেম্বর:
--------
ক্রমশ পড়ছে শীত
আজ ঠাণ্ডা কমে হল দশ

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই