Wednesday, August 8, 2012

পুরনো কথা (৩)

খেলার মরসুমে সকল অলিম্পিয়ানের উদ্দেশ্যে আজকের পুরনো 'কথা': 'নয় নয় এ মধুর খেলা -- বিনয়'... (১২/৮/২০১১, সকাল ১০:৩০)
ছবি: সুনন্দ

খেলা কাকে বলে? মানে সংজ্ঞা কী খেলা কথাটার? অনেক দিন নিজে ভেবে, এমন কী একে তাকে জিজ্ঞেস করেও ঠিকঠাক উত্তর খুঁজে পাইনি। সহজে ভাবলে, খেলা হল অবসর যাপনের এমন একটা উপায় যেখানে উপযুক্ত কৌশল মিশিয়ে অন্যের সাথে দৈহিক সক্ষমতার বা বুদ্ধির প্রতিযোগিতা করে জেতা হারার ফয়সালা করা হয়। কৌশল মানে প্রায় প্রতিক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বীকে ঠকাবার কুশলতা। যেমন ফুটবলে ড্রিবলিং, ক্রিকেটে বোলিং এর দুসরা বা তাসের ব্রিজ খেলায় কল দেওয়া।

খেলা শব্দটাকে খেলাচ্ছলে হাল্কা ভাবে নেবার কোনো কারণ নেই। সামান্য জুয়াখেলা থেকে অতবড় কুরুক্ষেত্র যুদ্ধটার সূত্রপাত হয়েছিল।

পেশাদারী খেলায় কিন্তু আদৌ অবসর যাপনের  কোনো ব্যাপার নেই। খেলা আর প্রতিযোগিতাটা সেখানে স্রেফ জীবিকানির্বাহের উপায় মানে নিছক কাজই, অবসর যাপন নয়। তাহলে সংজ্ঞা থেকে অবসর শব্দটা বাদ গেল। পড়ে রইল খালি প্রতিযোগিতা।

Thursday, January 5, 2012

সংস্কারের উৎস সন্ধানে -- বিনয়

অগণিত সংস্কারের সাথে আমাদের নিত্য বসবাস। সে সব সংস্কারের বা প্রচলিত অভ্যাসের অনেকগুলিকে কুসংস্কার

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই