Thursday, September 19, 2013

ফলকনামা -- নির্মাল্য

সময়টা মোটেই ভালো যাচ্ছে না প্রতুলের। গালভরা নাম হলে কি হবে, পাড়ায় আর পার্টি অফিসে
তিনি পুঁটু’দা নামেই বিখ্যাত। কলেজ থেকেই যখন রাজনীতি করছেন, তখনই প্রথম দেওয়াল লিখনে
নিজের নাম দেখে চমকে উঠেছিলেন। পুঁটুদা’কে এই চিহ্নে ভোট দিন। “ট” এর টিকি’র ওপর থেকে ধারালো কাস্তে উঁকি মারছে। সিনিয়র নেতাকে পুঁটু নামটা নিয়ে আপত্তি করতেই একসার লাল দাঁত (পার্টির নয়, পানের রঙ) বার করে হাসলেন ভদ্রলোক-

- আরে বাবা মানুষের কাছাকাছি থাকবে, বুঝলে পুঁটু?
- হ্যাঁ, তা তো আছিই, কিন্তু প্রতুল নামটা দিলে ভালো হত না কি?
- আরে বাবা, আচ্ছা বোকা ছেলে তো, ভুলে গেলে, আমাদের সর্বহারার মহান নেতা কমরেড কি বলেছেন? বলেছেন, ওসব বাহারি নাম নিয়ে বুর্জোয়ারা মাতামাতি করে। উই আর দ্য কমন পিপল... ইত্যাদি ইত্যাদি।

সর্বহারার মহান নেতার নাম দিয়ে নিজের বেশ কিছু ডায়ালগ চালিয়ে দিয়ে পরিতৃপ্ত হয়ে সবার জন্য চায়ের অর্ডার দিয়ে পাঁচিলের ওপর বসলেন ভদ্রলোক। দাম মিটিয়ে বাড়ি ফেরার পথেও এই নাম নিয়ে প্রতুল চিন্তিত। চিন্তা ভাঙল বাপের প্রবল গালাগালি খেয়ে।
- হারামজাদা ছেলে, সারাদিন শুধু টো টো কোম্পানি হয়ে ঘুরে বেড়ানো। তোমার ঠ্যাং খোঁড়া করে ছাড়ব আমি।  দেশ উদ্ধার হচ্ছে, না? দাঁড়াও। কি হবে ওসব করে? নিজের নাম তো ডোবাবেই, সাথে আমারটাও।
উফ্‌, আবার সেই নাম নিয়ে খোঁটা। আচ্ছা মুশকিল তো। নাহ্‌, চুপচাপ থাকলে চলবে না।

Wednesday, May 15, 2013

নামান্তর -- নির্মাল্য

অনেকদিন আগে, যখন বিজ্ঞান মাথাটাকে পুরোটা মুড়িয়ে খায়নি, মানে যখন পুরনো বাড়ির কার্নিশে ভুতের সাদা কাপড় দেখে ভয় পাওয়ার আনন্দটুকু পেতাম, তখন ক্লাস সেভেন-এর সদ্য গোঁফ ওঠা ‘বড়’ দাদা প্রশ্ন করেছিল, “আচ্ছা, বলত, এমন কি জিনিস, যা ছোট-বড়, জ্যান্ত-মরা, প্রাণী-ভুত সব্বার আছে?” গোল গোল চোখে আকাশের দিকে তাকিয়ে থেকেও এরকম সার্বজনীন সম্পত্তির কোন পাত্তা পাই নি। পাড়াতুতো দাদা বিজ্ঞের মত মাথা নেড়ে জানিয়ে দিয়েছিল, সেই বস্তুটি আর কিছুই নয়, সেটি হল “নাম”। সত্যিই তো এটা মনে এল না! সেদিন বুঝলাম ক্লাস সেভেনে উঠলে সত্যিই পণ্ডিত হয়ে ওঠা যায়। তারপর থেকে আজ অবধিও এই ব্যাপারটার তেমন কোন ব্যতিক্রম চোখে পড়ে নি। “প্রাচীরের গাত্রে” “নামগোত্রহীন” ফুলের পরিচয় জমিদার বাড়িতে বসে হয়তো পাওয়া যায়নি, কিন্তু গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা ফচকে ছেলের কাছে ফুলটা বোধহয় অতটাও অখ্যাত নয়। যাই হোক, ধান ভানতে গিয়ে শিবের উদ্দেশ্যে দু’চার কলি গেয়ে নিতে আমার মোটেই ভাল লাগে না। কিন্তু নাম ব্যাপারটা নিয়ে দু’চার কথা বলতে পেলে মন্দ হয় না।

প্রাচীন সংস্কৃত, ল্যাটিন, গ্রীক প্রায় সব ভাষাতেই “নাম” শব্দের মূলটি মোটামুটি একই। তবে প্রাচ্যে “নাম” তুলনামূলকভাবে অনেক বেশি সংবেদনশীল এবং বহুমাত্রিক। আপনার নিশ্চয় মনে আছে,

Thursday, March 7, 2013

(অ)ধর্মঘট -- নির্মাল্য

“আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি”- গানের ছলে বাঙালির মনের কথাটা বহুদিন আগেই বলে গিয়েছেন দাড়িদাদু। ছুটি ক্যালেন্ডারের মুখাপেক্ষী হবে কেন? এই প্রশ্ন আজকের নয়। কাজেই ছুটির তালিকায় আকস্মিক সংযোজন কর্মীমাত্রেরই বাসনা। তার ওপর যদি এই ছুটির অজুহাত হিসেবে চট করে কিছু মহৎ উদ্দেশ্যের মশলা ছড়িয়ে দেওয়া যায়- কেল্লা ফতে। ধর্মঘট, হরতাল ইত্যাদি বিভিন্ন নামে সারাদিনের মোচ্ছব প্রস্তুত। নানা, এই প্রাক-বসন্তে ঘটে যাওয়া দু’দিন ব্যাপী ধর্মঘটের প্রসঙ্গে কথাগুলো বলছি না। এর ব্যাপ্তি অনেক গভীরে।

ইতিহাসে কর্মবিরতি বা হরতালের প্রথম নথিটি বেশ পুরনো। ১১৫২ খ্রিষ্টপূর্বাব্দে মিশরীয় ফ্যারাও তৃতীয় রামোসিস এর রাজত্বকালে প্রথম কর্মীবিক্ষোভ ও হরতালের নথিবদ্ধ ইতিহাস আছে। রাজ-সমাধিস্থলের কর্মীরা বর্শার ধারালো মুখের আগায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন “ইনকিলাব জিন্দাবাদ, আমরা কাজে যাচ্ছি না”। আধুনিক উদাহরণটি তুলনায় নতুন। ১৭৬৮ সালে লন্ডনের বন্দরে ধর্মঘট। তখনই ইংরাজি শব্দভাণ্ডারে “Strike” কথাটি হরতালের সমার্থক হয়। তারপর টেমস ও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, নীলনদও বসে নেই- সবাই অনেকগুলি ছোট-বড়, মাঝারী বিভিন্ন ধরণের বনধের সাক্ষী।

কাজ না করার অধিকার, সচেতন আন্দোলনের অধিকার নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আজও বহাল। সাধারণতঃ পশ্চিমী বিশ্ব কর্মীদের আন্দোলনের অংশ হিসেবে কাজ না করার অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে মজার একটা কথা

Monday, November 26, 2012

মৃত্যু সুখের উল্লাসে -- নির্মাল্য


বাপরে কি ডানপিটে ছেলে-কোনদিন ফাঁসি যাবে, নয় যাবে জেলে। শিশুপাঠ্য ছড়া যতক্ষণ, ততক্ষণ চলতে পারে। কিন্তু ব্যাপারটা সত্যি হলেও কি একইরকম হাস্যকর? অস্বস্তির সূচনা কাসভের ফাঁসি নয় মোটেই। সেটার প্রতিক্রিয়ার ধরণ। অপরাধীকে আড়াল করতে কলম ধরা এই বান্দার কাজ নয়। কিন্তু শাস্তি উপলক্ষে সমারোহের আবহ তৈরি হলে চিন্তার বিষয় বৈকি।
মৃত্যুদণ্ড মানবতা বিরোধী কিনা তা নিয়ে বিতর্ক চলতে পারে। ফিডিং বোতলে করে যে রাষ্ট্র অন্যান্য অবাধ্য রাষ্ট্রকে মানবতা খাইয়ে থাকে, সেই আমেরিকা কিন্তু বহু বিতর্কের পরও মৃত্যুদণ্ড রোধ করেনি। দ্য “গ্রেট” ব্রিটেন সুদীর্ঘকাল ধরে উপনিবেশগুলিতে এই শাস্তি প্রয়োগ করার পর সাম্প্রতিককালে মৃত্যুদণ্ড রদ করেছে। বাকী রইল আরব ইত্যাদি মধ্যপ্রাচ্যের দেশগুলি। ওসব জায়গায় খুব কম অপরাধের জন্যই মৃত্যুদণ্ডের বিধান নেই। তুলনায় ভারত মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখলেও এর প্রয়োগের ব্যাপারে অনেক বেশি সহনশীল এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের মতই দায়িত্বশীলও বটে। খুব সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক ভাবে মৃত্যুদণ্ড রদ করে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে।

২৬ শে নভেম্বর ২০০৮ এর মুম্বাই সন্ত্রাসের জঙ্গি ক্ষোভকে বহুদিন দীর্ঘ একটি বিচার প্রক্রিয়ার পর ফাঁসি দেওয়া হল। সে প্রসঙ্গে আসার আগে অনুরূপ আরেকটি ফাঁসির ঘটনা মনে পড়ছে। পশ্চিমবঙ্গে হেতাল পারেখের ধর্ষণ ও খুনের ঘটনায় ধনঞ্জয়ের ফাঁসি। আইন তার নিজের পথে চলেছে। জনতা নিজের। যেমন “ধনঞ্জয়ের ফাঁসি চাই” এই ব্যানার নিয়ে মিছিল হয়েছে রাজপথে। তৎকালীন মুখ্যমন্ত্রী

Thursday, October 4, 2012

প্রথম মিউজিক ভিডিও!!


জনাকয়েক ছোকরা অনেকদিন ধরে কাজের ফাঁকে- কখনো ফাঁকি দিয়ে, কখনো খুব উৎসাহ নিয়ে অনেকরকম বাদ্যযন্ত্রের ব্যবহার শিখছিলো। কেউই পেশাদার হতে চায়নি, পরেও চায় না। অনেক চেষ্টা করেও ‘নেশাদার’ ছাড়া কিছুই হয়ে উঠতে পারেনি। সেটাও তাদের অত্যুৎসাহী গুরু, বন্ধু, প্রিয়জন ডি. মধুসূদন ছাড়া সম্ভব ছিলো না। যখন প্রথম তারা ঠিক করে, যে অনেক দিনের ফাঁকির প্রায়শ্চিত্ত করতে তারা তাদের ‘স্যার’কে একটা সম্পূর্ণ গান তৈরি করে শোনাবে- নিজেরা বাজিয়ে, গেয়ে, লিখে, সুর দিয়ে- তখন তাদের কেউই রেকর্ড করা, ব্যালেন্স করা, ভিডিও করা- কিচ্ছু জানতো না। এখনও যে জানে তা নয়, তবে ঠেকে ঠেকে তো মানুষ কিছু শেখে!

আজকের এই ভিডিও যতটা না একটা গান, তার অনেক বেশি করে সবাই মিলে, যতটুকু জানি, পারি, তার পুরোটা দিয়ে নিজেদের কাছেই একটা স্মারক- আমরা কিছুটা হলেও, পারি। কি পারি? গাইতে, বাজাতে, সুর দিতে, লিখতে? তা নয়- আমরা শুধুই নিজেদের পেটের পিছনে নয়, মনের পেছনেও সময় দিতে পারি। সবাই মিলে।

তাই, এই গানটা আমাদের সব্বার খুব প্রিয়। প্রথম মন ভরে গিয়েছিলো, যখন মেসের অন্য একজন সদস্য, যে কিনা কিছুর সঙ্গেই যুক্ত নয়, বাথরুমে নিজের মনে গেয়ে উঠেছিলো, “... বিসর্জনের রাঙতা ভেসে যায়...”। নিজেদের জানেন, কেউকেটা মনে হয়েছিলো।
এটা আমাদের মনের খেয়ালে তৈরি। কিন্তু হঠাৎ করে, দুম করেই হয়তো বা, আপনাদের যদি ভালো লেগে যায়......

সে এক দারুণ ব্যাপার হবে!! আমাদের আনন্দের বাঁধ থাকবে না! দিব্যি করে বলছি, এই ভিডিওর সমস্ত শিল্পী এখন যে যেখানে থাকুক, দাঁত দিয়ে নখ কাটছে... আর, আপনাদের মন্তব্যের অপেক্ষা করছে। তাই আর দেরি না করে শুনে ফেলুন, আর আমাদের জানান আপনাদের কেমন লাগলো।

প্লি-ই-জ!!



Video Details:
This piece of music is created for the 2012 Special Edition of the popular bengali blog: Kotha to bolar jonyei (কথা তো বলার জন্যেই) An original song from a few amateurs. The musical arrangement has two inspirations- The Swallow Tail Jig (Irish Traditional Music) and Pelagia's Song from the film Captain Corelli's Mandolin (also features in the 2001 album The Voice by Russell Watson); though both pieces are suitably altered for this rendition. Video arrangement was partially inspired by "Video Song"s of Pomplamoose (though we couldn't get video for all of the instruments). Music is recorded and edited using Sennheiser E835 Vocal Microphone and Pro-Tools M-Powered Essential. Video is taken with a Nikon D5100 and edited using Pinnacle Studio 14. Below are the details of artists(in order of appearence): 
 Mandolin: Sumit Violin: Arnab KeyBoard: Nirmalya Acoustic Guitar: Arunava [Lead] Debmalya [Chord] Banjo: Subhadeep Vocal: Arunava Flute: Sunando Bass Guitar: Rajarshi  Percussion: Biswajit da Music Arrangement: Arunava, Sunando Lyrics: Sunando
A big thanks to our mentor D. Madhusudan, Rajarshi and his awesome band Driftwud.

Tuesday, August 7, 2012

বাইশে শ্রাবণ -- নির্মাল্য












Thursday, July 19, 2012

পার্টি তো হচ্ছে, কিন্তু কোথায়? -- সুনন্দ

অ্যানাহাইম, ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র। জুলাই মাসের অসহ্য গরমের দুপুর। তা সত্ত্বেও নতুন তৈরি হওয়া প্রমোদ নগরী Disneyland এর ঠাণ্ডা হলঘরে বসেছে বিরাট জমাটি আসর। Intel Corporation তাদের কোম্পানির প্রতিষ্ঠা উপলক্ষে পার্টি দিয়েছে। তবে আজকের আকর্ষণ শুধু তা-ই নয়। অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে

Thursday, July 12, 2012

রাষ্ট্র-প্রতি -- নির্মাল্য


হে দেশ তুমি কার? জননেতার, নাকি জনতার? প্রশ্নটা বেশ জটিল, উত্তরটা ততোধিক। তাই এই অস্বস্তিকর প্রশ্নের উত্তরে

Monday, June 11, 2012

আমসংকীর্তন- নির্মাল্য


ভ্যাপসা গরমের কোন লাভজনক দিক চট করে খুঁজে পাওয়া মুশকিল। আমি অন্তত পাই না। ঘামাচি, ডিহাইড্রেশন, সর্দিগর্মি ইত্যাদি হরেক উপসর্গে ঋতুটি

Friday, April 13, 2012

শুভ নববর্ষ

শিল্পী: নির্মাল্য


Monday, January 9, 2012

রবে না গোপনে -- নির্মাল্য

“কাউকে বলবি না তো?”- এই ছোট্ট কথাটা থেকেই শুরু হয়েছিল। শেষটা যেকোনো বিজ্ঞাপনী সংস্থার পক্ষে ঈর্ষণীয়। বহু ব্যয়

Wednesday, October 26, 2011

শুভ দীপাবলি



Thursday, September 29, 2011

তবক -- নির্মাল্য


দু’চোখ ঝাপসা হয়ে আসছে দেবযানীর। গায়ের ভারী গয়না, দামী শাড়ি সবই যেন ম্লান হয়ে যাচ্ছে আন্তরিক চোখের জলে। আন্তরিক? যদি হতো! যদি সত্যিই কাঁদতে পারত দেবযানী, ভাবতে ভাবতে সত্যিই যেন ভেতরটা ভারী হয়ে আসতে চায় তার- কাট্‌- এক্সেলেন্ট! চিৎকার করে ওঠেন পরিচালক। চিন্তার চাকাটা অজানার দিকে গড়িয়ে যায় দেবযানীর। স্পটগার্লের এনে দেওয়া রুমালে চোখের তলার কালি মুছে ফেলে সে। স্পটের একধারে ইজিচেয়ারে গা এলিয়ে দেয়, চুল খুলে, দুচোখ বন্ধ করে ভাবতে থাকে। আজ করবী লাহিড়ীকে একডাকে চেনে সারা বাংলা। বছর দু’য়েক আগেও ব্যাপারটা এতো সহজ ছিল না-'পারিবারিক’ ধারাবাহিকের জনপ্রিয় গৃহবধূ করবী- বাস্তবের দেবযানীর অস্তিত্ব যেন গ্রাস করেছে। পরিচালকের উচ্ছ্বসিত প্রশংসা, অসংখ্য বাঙালী বধূর শুভেচ্ছাবার্তার মাঝে সে কতটুকু আর দেবযানী? তাকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে পরিচালক মিঃ ব্যানার্জী শুরু করেছিলেন ‘পারিবারিক’। আজ সবকটা চ্যানেলের সমস্ত ধারাবাহিককে অনেক পিছিয়ে ফেলে ‘পারিবারিক’ প্রথম-দি নাম্বার ওয়ান। বাবার বয়সী পরিচালকের কাছে সে শুধু করবী লাহিড়ীই নয়, স্নেহের পাত্রীও বটে।

Wednesday, August 24, 2011

আপদ বিদায় -- নির্মাল্য

আজকাল আর দুঃখ হয় না,
একটুও না।
দুঃসংবাদ-পত্র জুড়ে দাঙ্গা, খুন, ধর্ষণ-

Sunday, August 14, 2011

বে-খবর -- নির্মাল্য

টিভি আসবার পর থেকেই জীবনটা বেশ বদলে গেছে আমাদের, তাই না? মানে বলা

Sunday, July 31, 2011

সাজ - সতেরো -- নির্মাল্য


ছবি: সুনন্দ

সাজসজ্জা। বাংলা অভিধানের অনেক আপাত- নির্বিষ সন্তানদের মধ্যে একটি। বিখ্যাত, সুপ্রাচীন (কারণ ভাষা’র জন্মের অনেক আগে এটি পৃথিবী‘র আলো দেখেছে) এবং victory stand এ ক্ষুন্নিবৃত্তি‘র ঠিক নীচেই দেখা যায় একে। আক্ষরিক অর্থেই আমার-আপনার আপাদনখশির এরই তত্ত্বাবধানে। ব্যাপারটার জন্মকাল সম্বন্ধে পণ্ডিতেরা একমত নন। সম্ভবত ঠান্ডা-গরম-লজ্জা’র হাত থেকে বাঁচানোর অছিলায় ‘বস্ত্র’ ছদ্মনামে সভ্যতার ইতিহাসে এর অনুপ্রবেশ। তারপর “জীবনের প্রয়োজন দেখা দিল Addiction রূপে......কাটিলে সময়”। খুব শীঘ্রই দেহাবরণ ছাড়াও একে একে এসে গেলো দেহাভরণেরা- মাকড়ি, হার, বাজুবন্ধ,

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই