Wednesday, August 8, 2012

পুরনো কথা (৩)

খেলার মরসুমে সকল অলিম্পিয়ানের উদ্দেশ্যে আজকের পুরনো 'কথা': 'নয় নয় এ মধুর খেলা -- বিনয়'... (১২/৮/২০১১, সকাল ১০:৩০)
ছবি: সুনন্দ

খেলা কাকে বলে? মানে সংজ্ঞা কী খেলা কথাটার? অনেক দিন নিজে ভেবে, এমন কী একে তাকে জিজ্ঞেস করেও ঠিকঠাক উত্তর খুঁজে পাইনি। সহজে ভাবলে, খেলা হল অবসর যাপনের এমন একটা উপায় যেখানে উপযুক্ত কৌশল মিশিয়ে অন্যের সাথে দৈহিক সক্ষমতার বা বুদ্ধির প্রতিযোগিতা করে জেতা হারার ফয়সালা করা হয়। কৌশল মানে প্রায় প্রতিক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বীকে ঠকাবার কুশলতা। যেমন ফুটবলে ড্রিবলিং, ক্রিকেটে বোলিং এর দুসরা বা তাসের ব্রিজ খেলায় কল দেওয়া।

খেলা শব্দটাকে খেলাচ্ছলে হাল্কা ভাবে নেবার কোনো কারণ নেই। সামান্য জুয়াখেলা থেকে অতবড় কুরুক্ষেত্র যুদ্ধটার সূত্রপাত হয়েছিল।

পেশাদারী খেলায় কিন্তু আদৌ অবসর যাপনের  কোনো ব্যাপার নেই। খেলা আর প্রতিযোগিতাটা সেখানে স্রেফ জীবিকানির্বাহের উপায় মানে নিছক কাজই, অবসর যাপন নয়। তাহলে সংজ্ঞা থেকে অবসর শব্দটা বাদ গেল। পড়ে রইল খালি প্রতিযোগিতা।

Tuesday, August 7, 2012

বাইশে শ্রাবণ -- নির্মাল্য












Monday, August 6, 2012

শিশুমানব -- কৌস্তুভ

হে পাঠক, নিচের শিম্পাঞ্জিশিশুর ছবিটা একবার ভালো করে দেখুন তো দেখি, অনেকটাই একটা ছোট্টোখাট্টো শান্তশিষ্ট নম্র-ভদ্র কালোকোলো বাচ্চা ছেলের মত (মানে ছুডুকালে আমি যেমন কিউট ছিলুম আরকি) মনে হয় কি না!



হুঁ হুঁ। তা এইবার বলেন দেখি, কেন এমন মিল?


আচ্ছা, উত্তরের সুবিধার জন্য এর ধাড়িবয়সের ছবিটাও পাশে জুড়ে দিলাম। এইবার দেখেন।

Thursday, August 2, 2012

ইনভেস্টমেন্ট -- অনির্বাণ

হারাধনবাবু পকেটে হাত দিলেন, একটু খুচুর-মুচুর করলেন। নাহ্‌, নস্যির কৌটোটা নেই। মনটা কিরকম উদাস হয়ে গেলো। নেশাছাড়া পুরুষ মানুষ আর অ্যাটাচ্ড বাথ ছাড়া মাস্টার বেডরুম আসলে অচল। তাছাড়া হারাধনবাবুর দৃঢ় বিশ্বাস নস্যিই একমাত্র নেশা যা থেকে ক্যান্সার হতে পারে না। এ নিয়ে তিনি ফাঁক পেলেই অল্প-বিস্তর পড়াশোনা করবেন বলে ঠিক করে রেখেছেন। স্টেশন রোডের ওপরে G+9 টা নেমে গেলেই পাড়ার অঙ্কের মাস্টারটাকে পাকড়ে শান্ত নিরিবিলি মন্দারমণিতে কিছুদিন বিজ্ঞান-চর্চা করবেন এরকম প্ন্যান ছকা আছে।

Wednesday, August 1, 2012

পুরনো কথা (২)

বর্ষপূর্তি উপলক্ষ্যে আমাদের অতীত-চারণের দ্বিতীয় অধ্যায়... আজকের ‘পুরনো কথা’: ‘ইচ্ছে... -- হিজিবিজবিজ’ (১১/৮/১১, সকাল ১০:৩০)
ছবির উৎস: লিঙ্ক
চ্ছা, জীবনের কাছে আপনার প্রত্যাশা কি? এ নিয়ে বিস্তর ভেবেছেন নিশ্চয়। কোন সঠিক
উত্তর পেয়েছেন কি? যাঁরা পেয়েছেন বা পেয়েছেন বলে নিজেদের বিশ্বাস করাতে পেরেছেন তাঁরা সত্যিই ভাগ্যবান। হয়ত বা প্রকৃত অর্থেই সুখী। যাঁরা পান নি...... আমি তাঁদের দলে। ছোটবেলায় ‘aim in your life’ লিখতে গিয়ে পরীক্ষার খাতায় পাতার পর পাতা খুব লম্বা চওড়া বাতেল দিতাম। ঢপ দিচ্ছি জেনেই দিতাম। সেই লেখার মুখ্য উদ্দেশ্য তো ছিল শুধুই নম্বর পাওয়া। জীবন খুব সহজ ছিল। চিন্তা-ভাবনার দায়িত্ব ছিল বাবা-মার। তুমি শুধু আদেশ পালন করে যাও। তুমিও খুশী। তোমার বাড়ির সবাই খুশী। ব্যস, ওইটুকুই দুনিয়া মনে হত। চাপটা হল নিজে ভাবতে গিয়ে। দেখলাম, একজন কলেজে ভর্তি হয় পাশ করে কি চাকরি পাবে তার হিসাব করে!

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই