Monday, September 19, 2011

ফেরিওয়ালা এবং প্রতিবাদ -- Jerrybuilt Jingle !



আমি এক ফেরিওয়ালা
আমি tonic ফেরি করি Liverpool এর রাস্তায় রাস্তায়
মাঝে মাঝে Manchester এ কাপড়,
আর Boston এ চা ফেরি করি।
তারপর Heathrow থেকে Helsinki
               Fin Air এ ফেরি করি মোয়া,
আমি অবসরে স্বপ্ন  ফেরি করি
                Rome থেকে Romania
কখনো Spain এ ফেরি করি মাতাল Bull
এর shit এ তৈরী ঘুঁটে,
এরপর  motor এ মটর ফেরি করি Frankfurt এ।
আমি Argentina  তে ফেরি করি
Bolivia  এর Che মার্কা চিটে গুড়
কিন্তু গলায় আমার সর্বত্র মুক্তির সুর।

আমি প্রতিবাদী যখন নন্দীগ্রাম বা সিঙ্গুর
আমি এক linear  circulatory motion
প্রয়োজনে আমি Ninja এর (র) emotion।
আমি ঘুষি মেরে Obama(র) গালে curl
mark  করতে পারি (কন্ডিশনাল)
আমি কি দক্ষিন পন্থী(ই) Communist
না কি রাম (Ram / চরম) Secular।

একে কি যাত্রা শুরু বলা যায়
না কি সূচনা?
এটা কি শুধুই বচন নাকি অনুশোচনা?
এটা কি Rancid Sound নাকি Rantac !
এটা কি cerebral  নাকি heart attack
আমি hawker, ভাব খানা কাব্যিক
আমি হয় পাগল
      না হয় প্রতিবাদের প্রতীক।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই